হোম / সোলার ক্যালকুলেটর
ফ্রি ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটরআপনার জন্য কোন সোলার সিস্টেম ঠিক?
আপনার বিদ্যুৎ ব্যবহার, ছাদের জায়গা ও ব্যাকআপের প্রয়োজন জানান। নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী সিস্টেমের আকার, মালামালের তালিকা, সম্ভাব্য খরচ ও কত দিনে টাকা ফেরত আসবে তা দেখাব।
নীতিমালা ও সাধারণ প্রশ্ন
নেট মিটারিং কী এবং কারা আবেদন করতে পারে?
বিদ্যুৎ বিভাগের নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী গ্রিড গ্রাহকরা অনুমোদিত লোডের ১০০% পর্যন্ত রুফটপ সোলার বসাতে পারেন। এখন সিঙ্গেল ফেজ গ্রাহকরাও আবেদন করতে পারেন। সোলারের বিদ্যুৎ আগে আপনার প্রতিষ্ঠানে ব্যবহার হয়, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যায় ও বিলের সাথে সমন্বয় হয়।
অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিতে কি প্রণোদনা আছে?
সরকার ঘোষণা করেছে, ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে স্থাপিত নেট-মিটারিং রুফটপ সিস্টেম থেকে গ্রিডে দেওয়া অতিরিক্ত বিদ্যুতের জন্য তিন বছর প্রতি ইউনিট ১০.৫০ টাকা দেওয়া হবে। প্রযোজ্য ক্ষেত্রে ক্যালকুলেটর এটি হিসাবে ধরে।
আমার কারখানা বা অফিসে কি সোলার বাধ্যতামূলক?
বিদ্যুৎ বিভাগের পরিপত্র অনুযায়ী ১০ কিলোওয়াট বা তার বেশি অনুমোদিত লোডের শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নতুন সংযোগ বা লোড বৃদ্ধির সময় অনুমোদিত লোডের অন্তত ২০% নেট-মিটারিং সোলার বসানো বাধ্যতামূলক।
অন-গ্রিড, হাইব্রিড নাকি অফ-গ্রিড — কোনটি?
যেখানে গ্রিড আছে সেখানে অন-গ্রিডে সবচেয়ে দ্রুত টাকা ফেরত আসে। হাইব্রিডে লোডশেডিংয়ের জন্য ব্যাটারি ব্যাকআপ যোগ হয়। গ্রিড নেই এমন জায়গায় অফ-গ্রিড। আপনার উত্তর থেকে ক্যালকুলেটর সঠিকটি সুপারিশ করে।
কোন মানের মালামাল ব্যবহার করেন?
IEC 61215 / IEC 61730 সনদপ্রাপ্ত টায়ার-১ মনো-ক্রিস্টালাইন প্যানেল, নেট মিটারিংয়ে বিতরণ কোম্পানি গ্রহণ করে এমন IEC 62109 / IEC 61727 মানের ইনভার্টার, BMS সহ LiFePO4 ব্যাটারি, হট-ডিপ গ্যালভানাইজড স্ট্রাকচার ও SREDA নির্দেশিত সিস্টেম ডিজাইন।