হোম / লাইটিং ক্যালকুলেটর
ফ্রি ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটরআপনার কয়টি লাইট লাগবে?
আপনার কারখানা, গুদাম, অফিস, দোকান বা রাস্তার মাপ দিন। BNBC (বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড) নির্ধারিত লাক্স অনুযায়ী কয়টি ও কোন ধরনের এলইডি লাইট লাগবে, বিদ্যুৎ খরচ ও সম্ভাব্য বাজেট আমরা হিসাব করে দেব।
হিসাবের পেছনের ইঞ্জিনিয়ারিং পদ্ধতি
এই ক্যালকুলেটর কোন মান অনুসরণ করে?
লক্ষ্য লাক্সের মান বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) পার্ট ৮ অধ্যায় ১ এর আবাসিক, শিক্ষা, স্বাস্থ্য, জনসমাগম, বাণিজ্যিক, শিল্প, গুদাম, খোলা জায়গা ও রাস্তার সুপারিশকৃত আলোর টেবিল থেকে নেওয়া। BNBC লাইটিং হিসাবে লুমেন পদ্ধতি ব্যবহার করতে বলে, এই ক্যালকুলেটরও তাই করে।
লাইটের সংখ্যা কীভাবে বের হয়?
লাইটের সংখ্যা = (প্রয়োজনীয় লাক্স × মেঝের আয়তন) ÷ (প্রতি লাইটের লুমেন × ইউটিলাইজেশন ফ্যাক্টর × মেইনটেন্যান্স ফ্যাক্টর)। রুমের দৈর্ঘ্য, প্রস্থ ও লাইটের উচ্চতা থেকে রুম ইনডেক্স বের করে ইউটিলাইজেশন ফ্যাক্টর ঠিক করা হয়।
বাজেট কতটা সঠিক?
বাজেট বাংলাদেশের বর্তমান বাজারদর অনুযায়ী মানসম্মত এলইডি লাইট, পোল, ক্যাবল ও স্থাপন খরচ ধরে করা। ব্র্যান্ড, সাইটের অবস্থা ও পরিমাণ অনুযায়ী চূড়ান্ত দাম বদলাতে পারে। সঠিক কোটেশন ও DIALux সিমুলেশনের জন্য আমাদের ইঞ্জিনিয়াররা সাইট ভিজিট করতে পারেন।
এইচ অ্যান্ড এস ইঞ্জিনিয়ার্স কি লাইট সরবরাহ ও স্থাপন করে?
হ্যাঁ। আমরা এলইডি স্ট্রিট লাইট, সোলার স্ট্রিট লাইট, হাই-বে, ফ্লাড ও ইনডোর লাইটিং ডিজাইন, সরবরাহ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করি, এবং নিজস্ব কারখানায় স্ট্রিট লাইট পোল ও হাই-মাস্ট টাওয়ার তৈরি করি।